২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
‎হলিউড চেম্বার অফ কমার্সের ‘কমিউনিটি লিডার’ হলেন, আরিফুর রহমান মহিন প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন ফেনীর ‎লেমুয়ায় শ্বশুর বাড়িতে যাওয়ার পথে মৃত্যু হওয়া এয়ার আহমদের লাশ মিরসরাইয়ের কবর থেকে উত্তোলন সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কমে স্টার লাইন পরিবহনের ভাড়া নির্ধারণ মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন স্বেচ্ছাসেবক দল নেতা সবুজের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন সাংবাদিক জাহিদুল আলম রাজনের মমতাময়ী মা আর নেই জামাল উদ্দিন ছুট্টু’র দাফন সম্পন্ন বৈধ কাগজ ও লাইসেন্স দেখালেই ফেনীতে মিলবে জ্বালানি তেল ব্যবসা বন্ধ করে শেষ পর্যন্ত বিদেশে চলে গেলেন নবীন পাঞ্জাবির এমডি
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> মিরসরাই
  • ফেনীর ‎লেমুয়ায় শ্বশুর বাড়িতে যাওয়ার পথে মৃত্যু হওয়া এয়ার আহমদের লাশ মিরসরাইয়ের কবর থেকে উত্তোলন
  • মৃত্যুর ২৩ দিন‌ পর কবর থেকে তোলা হল লাশ

    ফেনীর ‎লেমুয়ায় শ্বশুর বাড়িতে যাওয়ার পথে মৃত্যু হওয়া এয়ার আহমদের লাশ মিরসরাইয়ের কবর থেকে উত্তোলন

    দৈনিক আমার ফেনী

    মিরসরাই প্রতিনিধি
    ‎চট্টগ্রামের মিরসরাইয়ে মৃত্যুর ২৩ দিন পর এয়ার আহমদ (৪৫) এর লাশ কবর থেকে উঠানো হয়েছে। তার বাড়ি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ পশ্চিম জোয়ার গ্রামে। গত ৪ঠা এপ্রিল নিহত এয়ার আহমদ রাতে তার শ্বশুর বাড়ি ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের নেয়াজপুর যায়। শ্বশুর বাড়িতে যাওয়ার আগে ঐ গ্রামে কোনো এক অজ্ঞাত কারণে তাকে শ্বশুর বাড়িতে দিয়ে আসে কয়েকজন। তখন তাকে হাসপাতালে নিয়ে গেলে সে মৃত বলে জানানো হয়। পরবর্তীতে লাশ নিহতের গ্রামের বাড়িতে এনে পরেরদিন ভোরে দাফন করা হয়।
    ‎তার স্ত্রীর বিবি খতিজা জানান, ঐদিন দুপুরেও আমার স্বামীর সাথে আমার কথা হয়। তিনি রাতে আমার বাবার বাড়িতে আসার কথা ছিল। আমি তখন আমার বাবার বাড়িতে ছিলাম। কিন্তু হঠাৎ রাত সাড়ে ১১ টা নাগাদ আমার চাচা মুন্সী, চাচাতো ভাই বাবলু ও মামুন সহ কয়েকজন লাঠিসোটা হাতে আমার স্বামীকে বাড়িতে এনে ফেলে দেয়। তখন আমি তাদের জিজ্ঞেস করলে তারা বলে, “তোর স্বামী আমাদের মারধর করেছে তাই আমরাও মারছি। এখন বেশি কথা বললে তোর নামে মামলা করব তোর স্বামী কেন আমাদের মেরেছে। তোকে সহ জেলে পাঠাবো।” তখন আমি ভয়ে ছিলাম । কি করবো, কি করা উচিত এসব মাথায় ধরছে না। তাই মামলা নিয়ে কোন সিদ্ধান্ত নিই নাই। পরবর্তীতে কয়েকজনের পরামর্শে আমি ফেনী কোর্টে মামলা দায়ের করি। আমি চাই আমার স্বামী হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
    ‎সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের, ফেনী মডেল থানা পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে কাটাগাং কবরস্থান থেকে এয়ার আহমদ এর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
    ‎নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, আদালতের নির্দেশে মৃত এয়ার আহমদ এর লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় লাশ কবরস্থ করা হবে।

    আরও পড়ুন

    ‎হলিউড চেম্বার অফ কমার্সের ‘কমিউনিটি লিডার’ হলেন, আরিফুর রহমান মহিন
    প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন
    সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কমে স্টার লাইন পরিবহনের ভাড়া নির্ধারণ
    মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
    স্বেচ্ছাসেবক দল নেতা সবুজের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন
    সাংবাদিক জাহিদুল আলম রাজনের মমতাময়ী মা আর নেই
    জামাল উদ্দিন ছুট্টু’র দাফন সম্পন্ন
    বৈধ কাগজ ও লাইসেন্স দেখালেই ফেনীতে মিলবে জ্বালানি তেল