শোক বার্তা
সাংবাদিক জাহিদুল আলম রাজনের মমতাময়ী মায়ের মৃত্যুতে দৈনিক আমার ফেনী সম্পাদক জমির বেগ শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রকাশ করেছেন ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান ও সহসভাপতি সমির উদ্দিন ভূঞা।
ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সদস্য এনটিভির অনলাইন প্রতিনিধি জাহিদুল আলম রাজনের মমতাময়ী মা আজ রোববার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুর ৩টায় ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
আমরা তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাছি।




