২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ইট ভাটা ও ব্রিক ফিল্ডে উচ্ছেদ অভিযান
  • ৫৮ লাখ টাকা জরিমানা

    ইট ভাটা ও ব্রিক ফিল্ডে উচ্ছেদ অভিযান

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ফেনীর
    বিভিন্ন ইট ভাটা ও ব্রিক ফিল্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে। আজ বৃহস্পতিবার অভিযান জালিয়ে ৫৮ লাখ টাকা জরিমানা করা হয়।
    আবাসিক এলাকায় ইট ভাটা স্থাপন ও ইট তৈরিতে ফসলি জমির মাটি ব্যবহারের দায়ে বিভিন্ন ইট ভাটা ও ব্রিক ফিল্ডে উচ্ছেদ অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয় ও পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
    অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর মহাপরিচালকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এসময় পরিবেশ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক শওকত আরা কলি, ফায়ার সার্ভিসের লোকজনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে দাগনভূঞা ব্রিকসের ২০ লাখ, সিরাজ ব্রিকসের ১০ লাখ, শুক্কুর ব্রিকসের ১০ লাখ, সোনাগাজী ব্রিকসের ১০ লাখ, তুষার ব্রিকসের ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয় ও আরিফ ব্রিকসে ইট পোড়ানোর চুল্লী সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়।
    অপরদিকে পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র  না নিয়ে দীর্ঘ দিন থেকে ইট প্রস্তুত  ও বিক্রি করার অভিযোগে গতকাল বুধবার দাগনভূঞা  উপজেলার তুলাতলী বাজারে আর এল বি-১ ও আর এল বি-২ নামে দুটি ব্রিকফিল্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক শওকত আরা কলি জানান, ফেনীতে ১০২টি ইট ভাটা ও ব্রিক ফিল্ডের মধ্যে শুধুমাত্র ২৫টির ছাড়পত্র আছে বাকিগুলোর নেই।

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত