১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> সোনাগাজী
  • সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
  • সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

    দৈনিক আমার ফেনী

    সোনাগাজী প্রতিনিধি :
    সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ফেনী জেলা শাখার অধীনস্থ সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

    এ ব্যাপারে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করার সত্যতা নিশ্চিত করেছেন।

    গত ২৮ অক্টোবর দুপুরে সোনাগাজী সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান মিরাজ ও মো. রায়হানের ওপর হামলা হয়। এ ঘটনায় করা মামলার জেরে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে বুধবার (৩০অক্টোবর) সন্ধায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোনাগাজী পৌরশহরে ঘন্টা ব্যাপী এ সংঘর্ষ চলে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি শাস্ত করে। ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ছাত্রদলের নেতাকর্মী ও পথচারী আহত হয়েছেন। আহতদেরকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দুই গ্রুপের সংঘর্ষের জেরে উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করায় কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানিয়ে সোনাগাজী উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়েছেন।

    উল্লেখ্য ২০২১ সালের ১লা মে সোনাগাজী উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত