২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ফেনীতে গাঁজাসহ গ্রেফতার-৩
  • ফেনীতে গাঁজাসহ গ্রেফতার-৩

    দৈনিক আমার ফেনী

    সদর প্রতিনিধি

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।
    মঙ্গলবার দিবাগত রাতে কারবারিদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরমেহের এলাকার বাসিন্দা দুলাল বেপারীর ছেলে বাবলু (২০), ফেনী শহরের রামপুরের বাসিন্দা শহীদ শেখের ছেলে নয়ন শেখ(১৮) ও পিরোজপুর সদর উপজেলার চালিতাখালী এলাকার বাসিন্দা মহসিন সর্দারের ছেলে সাইদুল সর্দার(১৯)।

    র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কতিপয় ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে একটি ট্রলি ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তারা ফেনী, কুমিল্লা, ঢাকাসহ বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট অধিক মূল্যে মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল।

    ফেনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতারকৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত