২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> সোনাগাজী
  • সোনাগাজীতে ভাতিজার হাতে চাচা খুন
  • সোনাগাজীতে ভাতিজার হাতে চাচা খুন

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনীর সোনাগাজীতে মো. আবির ছোটন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে একই বাড়ির ভাতিজা আরিফুর ইসলাম হৃদয়ের বিরুদ্ধে। নিহত মো. আবির ছোটন মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের বাবুলের ছেলে। রোববার সন্ধ্যায় ইফতারের সময় ফেনী সোনাগাজী সড়কের মতিগঞ্জ বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির পাশে নিলয় স্টোরে এ ঘটনা ঘটে।
    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হৃদয়, নিলয় ও ছোটন তারা সম্পর্কে একই বাড়ির চাচা ভাতিজা। প্রায় সময় তারা একসাথে আড্ডা দিত। প্রতিদিনকার মত আজ ইফতারের সময় ছোটন নিলয়ের দোকান থেকে একটি চিপস ছিঁড়ে নেয়। এসময় নিলয় ছোটনের কাছ থেকে চিপসের দাম চায়। এসময় ছোটন দুষ্টামির ছলে টাকা দিতে অস্বীকার করে। এক পর্যায় দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এত পর্যায়ে হৃদয় পিছন থেকে এসে ছোটনের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে ছোটন মাটিতে লুটিয়ে পড়ে। এসময় উপস্থিত থাকা ছোটনের বন্ধু ইকবাল হোসেন মামুন ছোটনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।
    ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কতর্ব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান জানান, সন্ধ্যা সাতটার দিকে আহত অবস্থায় ২২-২৩বছর বয়সী ছোটন নামের একজন রুগীকে জরুরি বিভাগে আনা হয়। সে সময় তার বুকে স্টেপ করা অবস্থায় দেখতে পাই। চেক-আপ করে দেখতে পাই রোগী মৃত। মনে হচ্ছে প্রচুর রক্ত ক্ষরণে সে মৃত্যু বরণ করেছে। ময়নাতদন্তের পর বলা যাবে মৃত্যুর আসল কারন।
    সোনাগাজীতে মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। অভিযোগ ফেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত