২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী শহর
  • ফেনীতে ১০ দফা দাবীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত
  • ফেনীতে ১০ দফা দাবীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত

    দৈনিক আমার ফেনী

    আমার ফেনী ডেস্ক
    ফেনী জেলা বিএনপির আয়োজনে ১০ দফা দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের ইসলামপুর রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
    জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য জয়নাল আবেদীন (ভিপি জয়নাল)। বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ,জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, মশিউর রহমান বিপ্লব, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম আলো।
    আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বি এ, ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম, জেলা যুবদলের সভাপতি জাকের হোসেন জসিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খোকন, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন, জেলা তাতি দলের আহবায়ক সরওয়ার জাহান শ্রাবণ।
    বক্তারা বলেন, সরকারের গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী বন্ধ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং নিয়ন্ত্রনে আনতে হবে।

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত