৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> খেলাধুলা >> জাতীয় >> টপ নিউজ
  • আইরিশদের সাথে বাংলাদেশের ৩ উইকেটে জয়
  • আইরিশদের সাথে বাংলাদেশের ৩ উইকেটে জয়

    দৈনিক আমার ফেনী

    ক্রীড়া প্রতিবেদক
    আইরিশদের বিরুদ্ধে বাংলাদেশে ৩ উইকেটে জয় লাভ করেছেন। ইংল্যান্ডের চেমসফোর্ডে শুক্রবার (১২ মে) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এই ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ৩২০ রানের বড় লক্ষ্য দিয়েছে আইরিশরা। বৃষ্টির কারণে খেলাটি ৪৫ ওভারে নির্ধারণ করা হয়।
    বড় রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে বিপদেই পড়ে। অধিনায়ক তামিম ইকবাল ফিরেছিলেন ৭ রানে।
    এরপর দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি সাকিব আল হাসান-লিটন দাসও। তাদের বিদায়ের পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত, তার সঙ্গী ছিলেন তাওহীদ হৃদয়।
    ক্যারিয়ারের ২৩তম ওয়ানডেতে প্রথমবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন ২৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান শান্ত। মাত্র ৮৩ বলে ১১ চার ও ২ ছয়ে এই মাইলফলক ছুঁলেন তিনি।
    ওয়ানডেতে সেঞ্চুরি করা বাংলাদেশের ১৮তম ব্যাটসম্যান তিনি।
    এদিকে শেষের দিকে খেলার হাল ধরেন মুশফিকুর রহিম। তিনি ২৮ বলে করেন ৩৬ রান। ৪৪.৩ ওভারের ৪ হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন মুশফিক।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা