২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • জাতীয় >> টপ নিউজ
  • প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় সবার জন্য খাদ্য নিশ্চিত করা গেছে
  • প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় সবার জন্য খাদ্য নিশ্চিত করা গেছে

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কোভিড-১৯ মহামারির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারণে সকল শ্রেণী-পেশার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

    মঙ্গলবার (৯ নভেম্বর) স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে তার সঙ্গে আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা প্রতিষ্ঠানের (আইএফপিআরআই) কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. মেহরাব বখতিয়ার, সিনিয়র কমিউনিকেশন স্পেশালিস্ট মো. শফিকুল করিম ও সিনিয়র ডাটাবেজ ম্যানেজার আমিনুল ইসলাম খন্দকারের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

    সাক্ষাৎকালে তারা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি ও করোনাকালীন সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন।

    স্পিকার বলেন, ভালনারেবল গ্রুপ ফিডিং, ১০ টাকায় চাল, টিসিবি কর্তৃক খাদ্য বিতরণ প্রভৃতি কর্মসূচির পাশাপাশি জরুরি ফোনকলের ভিত্তিতে মানুষের দোরগোড়ায় সরকার খাবার পৌঁছে দিয়েছে। গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের পাশাপাশি শহরাঞ্চলের রিক্সাচালকসহ অন্যান্য দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে।

    এসময় ড. মেহরাব বখতিয়ার বলেন, আইএফপিআরআই বিভিন্ন দেশে খাদ্য নিরাপত্তা বিষয়ে জরিপ পরিচালনা করে থাকে। করোনাকালীন কঠোর লকডাউনে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে চরম খাদ্য চাহিদা দেখা দিলেও বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির কারণে খাদ্যাভাব পরিলক্ষিত হয়নি, যা জরিপে উঠে এসেছে।

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত