৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |

মসজিদের বারান্দায় পড়াশোনা করছেন মুশফিক

দৈনিক আমার ফেনী

ক্রিকেট, ঘর-সংসার সামলে সমানতালে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। স্নাতক-স্নাতকোত্তর শেষে পিএইচডির পথে হাঁটছেন তিনি। এখন করছেন এমফিল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই (জাবি) ডক্টরেট করছেন মুশফিকুর রহিম। গেল বৃহস্পতিবার ছিল এমফিল কোর্সের একটি পরীক্ষা। এর আগে ক্যাম্পাসের মসজিদের বারান্দায় বসে পড়াশোনা করেন তিনি। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

স্বভাবতই তা নজর কেড়েছে নেটিজেনদের। মসজিদের বারান্দায় বসে মুশির বইপড়ার প্রশংসা করছেন অনেকেই। শিক্ষার্থী ফরিদ আহমেদ জয় বলেন, একজন মানুষ কতটা বিনয়ী হলে এমনটি করতে পারেন। এটি মুশফিকুর রহিম বলেই সম্ভব।

মুশফিকের পিএইচডির বিষয় ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রিকেট’। এখন এ নিয়ে গবেষণামূলক এমফিল করছেন তিনি। পরীক্ষা দিয়েই বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলংকা সফরে গেছেন মিস্টার ডিপেন্ডেবল। তিন ম্যাচের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ শেষে আগামী ৪ আগস্ট রয়েছে তার পরবর্তী পরীক্ষা।

মুশফিক জাবির ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করেছেন। দুটিতেই প্রথম শ্রেণি পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এর আগে জিপিএ-৫ পেয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি।

শুধু ক্রিকেটে নয়, পড়াশোনায়ও মনোযোগী এবং সফল টাইগারদের নির্ভরতার প্রতীক।

আরও পড়ুন

দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা