১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • খেলাধুলা
  • কেন রিভিউ নিলেন না ধোনি?
  • কেন রিভিউ নিলেন না ধোনি?

    দৈনিক আমার ফেনী

    ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির আচরণ নিয়ে নানা প্রশ্ন ওঠতে শুরু করেছে। তার খুবই মন্থর গতিতে ব্যাট করা ইংল্যান্ডের কাছে ভারতের হারার অন্যতম কারণ। প্রশ্ন ওঠছে, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে বাদ দিতেই তিনি এমন কাজ করেছেন কিনা। এখানেই শেষ নয়, ইংল্যান্ড যখন ব্যাপ করছিল, তখনও তার আচরণ ছিল প্রশ্নবিদ্ধ। তার দয়ায় (!) ইংরেজ ওপেনার জেসন রয় আউট হয়েও বেঁচে যান। তখন তিনি ছিলেন ২০ রানে। শেষ পর্যন্ত ৫৭ বলে ৬৬ রান করেন তিনি। মহেন্দ্র সিং ধোনিও এক্ষেত্রে ডিআরএস নেননি।

    ইংল্যান্ডের ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে হার্দিক পান্ডিয়া শর্ট ডেলিভারি করেন। বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়ার সময় রয় পুল করতে যান। কিন্তু মিস করেন। বল যায় উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনির কাছে। আম্পায়ার আলিম দার ওয়াইড দেন। কিন্তু পান্ডিয়া আউটের বিশাল আবেদন করেন। তার মনে হয় রয় কট বিহাইন্ড হয়েছেন। কিন্তু উইকেটের পেছন থেকে ধোনি একবারের জন্যও আবেদন করেননি। অধিনায়ক বিরাট কোহলি অবশ্য আউটের আবেদন করেন। পান্ডিয়ার মতো তারও মনে হয় ধোনির গ্লাভসে জমা পড়ার আগে বল রয়ের ব্যাট বা গ্লাভসে লাগে। বরাবরের মতো এবারও কোহলি ডিআরএস নেবেন কিনা তা নিয়ে আলোচনা করেন ধোনির সঙ্গে। কিন্তু ধোনি রাজি হননি। তার কথা শুনে কোহলিও আর ডিআরএস নেননি। তবে তাকে দেখে মনে হয়, আম্পায়ারকে বলছেন, ওয়াইড দেওয়ার আগে তিনি একবার তৃতীয় আম্পায়ারের মতামত নিতে পারতেন।

    এরপর টেলিভিশন রিপ্লেতে ‘‌আলট্রা এজ’‌ প্রযুক্তি দেখায় বল জেসন রয়ের গ্লাভসে লেগে ধোনির হাতে যায়। ধোনি ডিআরএস নেয়ার জন্য কোহলিকে বললে রয় তখনই ফিরে যেতেন। তার উইকেট পেতে ভারতকে আরো ১২ ওভার অপেক্ষা করতে হতো না।

    টুইটারে ভারতীয় সমর্থকরা ছেড়ে কথা বলেননি আলিম দারকে। বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তানের টিকে থাকার জন্য এই ম্যাচে ভারতের জেতা দরকার ছিল। সে কথা মাথায় রেখে একজন লেখেন, ‘‌সব পাকিস্তানী আজ ভারতের জয় চাইছে। শুধু আলিম দার চাইছেন না।’‌ আরেকজন লেখেন, ‘‌আমরা চেষ্টা করছি কী করে পাকিস্তানকে সেমিফাইনালে পাঠানো যায়। আর একজন পাকিস্তানি আম্পায়ার আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলেন।’‌

    আরও পড়ুন

    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    স্কুল ক্রিকেটে আলোড়ন তোলা দুই কিশোরকে লিটনের উপহার
    চ্যাম্পিয়ন্স ট্রফির অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
    ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
    ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
    আফগানিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ
    ফেনী শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
    ডাবল হ্যাটট্রিক হারের পর অবশেষে স্বস্তির জয়