২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • কোম্পানীগঞ্জ >> টপ নিউজ >> দেশজুড়ে
  • কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
  • কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

    দৈনিক আমার ফেনী

    কোম্পানীগঞ্জ প্রতিনিধি
    নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
    মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নতুন বড় বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। 
    ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, রাত ২টার দিকে সৌদি প্রবাসী আব্দুল বাতেনের নতুন বাড়ির বিল্ডিংয়ের দরজার লক ভেঙে ৮-১০ জন মুখোশধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। একপর্যায়ে ডাকাত দল পরিবারের সদস্যদের মুঠোফোন বন্ধ করে খাটের নিচে ফেলে দেয়। এরপর তাদের অস্ত্রের মুখে জিম্মি করে করে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতি প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তারপরও মাঝে মধ্যে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন

    সাংবাদিক জাহিদুল আলম রাজনের মমতাময়ী মা আর নেই
    জামাল উদ্দিন ছুট্টু’র দাফন সম্পন্ন
    বৈধ কাগজ ও লাইসেন্স দেখালেই ফেনীতে মিলবে জ্বালানি তেল
    ব্যবসা বন্ধ করে শেষ পর্যন্ত বিদেশে চলে গেলেন নবীন পাঞ্জাবির এমডি
    মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
    সোনাগাজীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ