আমার ফেনী ডেস্ক
ফেনী সদর উপজেলা লেমুয়া ইউনিয়নে নেয়াজপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এলাকার জনগণ, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব একাউন্টিং এবং ইনফর্মেশন সিস্টেম বিভাগের প্রফেসর ও বিইউবিটি এর সাবেক উপচার্য অধ্যাপক ড. মোঃ আলী নূর।
প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে ভবনের উদ্বোধক ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খালেদা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এলাকাবাসী ও এলাকার প্রাক্তন ছাত্র ও প্রবাসী ছাত্রদের সহায়তায় স্কুল ভবনটি নির্মিত হয় । চার শ্রেণিকক্ষ বিশিষ্ট এই ভবন নির্মাণের ব্যয় হয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।




