২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ফেনীতে সাংবাদিকদের বিরদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
  • ফেনীতে সাংবাদিকদের বিরদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    দৈনিক ফেনী পত্রিকার সম্পাদক, নিজস্ব প্রতিবেদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শহরের শহীদ মিনারের সামনে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিকরা দৈনিক ফেনী পত্রিকার সম্পাদক, নিজস্ব প্রতিবেদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা মামলার বাদী আমজাদহাট ইউপি সদস্য রহিম উল্ল্যাহর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। এসময় দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের বলেন, অপরাধ স্বীকার করলেও আবার মিথ্যা মামলা দিয়ে সাংবাদিককে হয়রানি করছে। আমরা দ্রুত এ মামলা প্রত্যাহার ও তাকে আইনের আওতায় নিয়ে আসার দাবি করছি। মানববন্ধনে সভাপতির বক্তব্যে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ফেনীতে এর আগেও সাংবাদিকদের হামলা-মামলা করে হয়রানি করা হয়েছে। এবারও একটি রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে এ মাদক কারবারি সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন। দ্রুতই এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আত্মস্বীকৃত এ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি একেএম আবদুর রহিম, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, আরটিভি জেলা প্রতিনিধি আজাদ মালদার,
    দৈনিক সমকালের প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক
    শাহ আলম বাদল, জেলা সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, দৈনিক নয়া পয়গামের সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সাপ্তাহিক ফেনী সমাচারের সম্পাদক মুহিব্বুল্লাহ ফরহাদ, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি এসএম ইউছুপ আলী, দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক ফিরোজ আলম, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শফি উল্লাহ রিপন, যুগান্তরের জেলা প্রতিনিধি যতন মজুমদার, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আরিফুর রহমান, সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমির উদ্দিন ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাইন উদ্দিন, সাইবার ইউজার দলের সভাপতি শরিফুল ইসলামের রাসেল, উদয় পত্রিকার সম্পাদক সাঈদ খান, মানবজমিনের প্রতিনিধি নাজমুল হক শামীম, নিউজ ২৪ জেলা প্রতিনিধি সৈয়দ ইয়াসিন সুমন, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঁইয়া, সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম, ফটোজার্নালিস্টের সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, দৈনিক যায়যায়দিনের ফুলগাজী প্রতিনিধি সাহাব উদ্দিন, দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক মো. মোর্শেদ ও নজরুল ইসলাম চৌধুরী।
    এর আগে বুধবার (২৩ এপ্রিল) ইউপি সদস্য ইউপি সদস্য রহিম উল্ল্যাহ বাদী হয়ে দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, নিজস্ব প্রতিবেদক তারেক চৌধুরীসহ আরো পাঁচ সাংবাদিকের নামোল্লেখ করে আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি’কে তদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত ২২ এপ্রিল দৈনিক ফেনী পত্রিকায়
    ‘সীমান্তে চোরাচালানের সাম্রাজ্যে ইউপি সদস্য, বললেন পেশাই এটি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

    আরও পড়ুন

    সাংবাদিক জাহিদুল আলম রাজনের মমতাময়ী মা আর নেই
    জামাল উদ্দিন ছুট্টু’র দাফন সম্পন্ন
    বৈধ কাগজ ও লাইসেন্স দেখালেই ফেনীতে মিলবে জ্বালানি তেল
    ব্যবসা বন্ধ করে শেষ পর্যন্ত বিদেশে চলে গেলেন নবীন পাঞ্জাবির এমডি
    মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
    সোনাগাজীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ