২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী সদর
  • মেহেদির রঙ শুকানোর আগেই যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যা, শ্বশুড় গ্রেফতার
  • মেহেদির রঙ শুকানোর আগেই যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যা, শ্বশুড় গ্রেফতার

    দৈনিক আমার ফেনী

    সদর প্রতিনিধি
    ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুরে স্বামীর নির্যাতনে মারজাহান আক্তার ঝুমুর (১৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। এ ঘটনায় পুলিশ নিহতের শ্বশুড় সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে।
    নিহতের স্বামী ফেনী সদর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর কামু ভূঁইয়া বাড়ির শাহাবুদ্দিনের ছেলে সাইদুর রহমান।
    জানাযায়, গত ২৭ ফেব্রুয়ারি পারিবারিকভাবে সোনাগাজীর আলমপুরের আবদুল আলিমের মেয়ে মারজানের সাথে ফেনী সদরের গোবিন্দপুরের সাইদুর রহমানের বিয়ে হয়। বিয়ের পরদিন থেকে স্বামীর সাথে নানা কারনে বিরোধ হয় মারজানের।
    এরই জেরে গত ৪ মার্চ অমানবিক নির্যাতন করে স্বামী ও তার পরিবারের লোকজন। মুুমুর্ষ অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
    চমেকের কর্তব্যরত চিকিৎসক জানান, মারজানের শারীরের বিভিন্ন স্থানে গরম রডের দাগ দেখা গেছে। ১২ দিন চমেকের আইসিওতে চিকিৎসাধিন অবস্থায় ১৫ মার্চ, শনিবার তার মৃত্যু হয়।
    নিহত মারজানের মা ফরিদা আক্তার বলেন, নৃশংসভাবে গরম রডের ছেকা দিয়ে মেয়েটাকে হত্যা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
    ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    আরও পড়ুন

    সাংবাদিক জাহিদুল আলম রাজনের মমতাময়ী মা আর নেই
    জামাল উদ্দিন ছুট্টু’র দাফন সম্পন্ন
    বৈধ কাগজ ও লাইসেন্স দেখালেই ফেনীতে মিলবে জ্বালানি তেল
    ব্যবসা বন্ধ করে শেষ পর্যন্ত বিদেশে চলে গেলেন নবীন পাঞ্জাবির এমডি
    মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
    সোনাগাজীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ