২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • কোম্পানীগঞ্জ >> টপ নিউজ >> দেশজুড়ে
  • কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুড় গ্রেফতার
  • কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুড় গ্রেফতার

    দৈনিক আমার ফেনী

    কোম্পানীগঞ্জ প্রতিনিধি
    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে (২১) ধর্ষণের অভিযোগে শশুর আহসান উল্যাহকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে গ্রেফতারকৃত আহসান উল্যাহকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
    এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় গৃহবধূ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।এরআগে শুক্রবার রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কেটিএম হাট এলাকায় এ ঘটনা ঘটে।
    অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী দুবাই থাকেন। সে সুযোগে দীর্ঘদিন ধরে পুত্রবধূকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন শশুর আহসান উল্যাহ।শুক্রবার রাতে ওই গৃহবধূ তার শয়নকক্ষে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে কৌশলে দরজা খুলে মুখ চেপে ধরে ধর্ষণ করে বের হয়ে যান আহসান। ঘটনার পর ওই গৃহবধূ তার স্বামী,শাশুড়ি ও মাকে ঘটনা খুলে বলেন এবং সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘গৃহবধূ বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে শশুর আহসান উল্যাহকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
    Show quoted text

    আরও পড়ুন

    সাংবাদিক জাহিদুল আলম রাজনের মমতাময়ী মা আর নেই
    জামাল উদ্দিন ছুট্টু’র দাফন সম্পন্ন
    বৈধ কাগজ ও লাইসেন্স দেখালেই ফেনীতে মিলবে জ্বালানি তেল
    ব্যবসা বন্ধ করে শেষ পর্যন্ত বিদেশে চলে গেলেন নবীন পাঞ্জাবির এমডি
    মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
    সোনাগাজীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ