২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ফেনীতে বন্যাদুর্গতদের বিজিবির চিকিৎসা ও ওষুধ প্রদান
  • ফেনীতে বন্যাদুর্গতদের বিজিবির চিকিৎসা ও ওষুধ প্রদান

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনীতে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন করেছে। শনিবার তারা বন্যাদুর্গত ৫০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেন।
    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাসমূহে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা তারা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বন্যাদুর্গত ফেনীতে বিজিবির বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও বন্যার্ত রোগীদেরকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।
    বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা এর মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. শাহ মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ মেডিকেল টিম বন্যাদুর্গত ফেনী জেলার জয় লস্করপুর উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ২০০ জন পুরুষ, ২৫০ জন মহিলা ও ৫০ জন শিশুসহ মোট ৫০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। এর মধ্যে ২০০ জনকে সর্দি জ্বরের, ১০০ জনকে চর্মরোগের, ৮০ জনকে ডায়রিয়ার, ৫০ জনকে ব্যথা জনিত রোগের, ৫০ জন শিশুরোগের এবং ২০ জনকে সার্জিক্যাল চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

    আরও পড়ুন

    সাংবাদিক জাহিদুল আলম রাজনের মমতাময়ী মা আর নেই
    জামাল উদ্দিন ছুট্টু’র দাফন সম্পন্ন
    বৈধ কাগজ ও লাইসেন্স দেখালেই ফেনীতে মিলবে জ্বালানি তেল
    ব্যবসা বন্ধ করে শেষ পর্যন্ত বিদেশে চলে গেলেন নবীন পাঞ্জাবির এমডি
    মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
    সোনাগাজীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ