২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ফেনী ১ আসনে বৃক্ষরোপণের মহোৎসব করলেন নাসিম
  • ফেনী ১ আসনে বৃক্ষরোপণের মহোৎসব করলেন নাসিম

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক

    ফেনীর তিন উপজেলা ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়ায় একযোগে ৫০ হাজার গাছ লাগিয়ে বৃক্ষরোপণ মহোৎসব শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

    ‘এক আঙিনায় তিনটি গাছ, শান্তিতে থাকি বারো মাস’ প্রতিপাদ্যে রোববার দুপুরে ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও বৃক্ষরোপণ গাইড বিতরণ করা হয়েছে।

    কর্মসূচির আয়োজক সমাজকর্মী, শিক্ষানুরাগী ও উদ্যোক্তা আহমেদ মাহি রাসেল জানান, রোপণ ও বিতরণ করা বৃক্ষের মধ্যে ছিল পেয়ারা, মেহগনি, নিম, গামারি, কড়ইসহ বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের ১২০০ চারা। এছাড়া প্রত্যেককে দেওয়া হয় একটি করে ‘বৃক্ষরোপণ গাইড’, এই গাইডে কোথায় কী গাছ লাগানো উচিত এবং গাছ রোপণের সঠিক পদ্ধতি খুবই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়টির পরিচালনা কমিটির সদস্য মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ।

    অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গাছ রোপণের প্রয়োজনীয়তা, ছাত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যম, গুগল, ইন্টারনেটসহ বিভিন্ন মাধ্যম ব্যবহারে সতর্কতা বিষয়ক মোটিভেশনাশ বক্তব্য রাখেন। পরিবেশ রক্ষায় তরুণদের মাঝে বক্তব্য প্রদান করেন সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব সোলায়মান সুখন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিনু।

    অনুষ্ঠানের এক পর্যায়ে সমাজকর্মী আহমেদ মাহি রাসেলের বাবা কবি ওবায়দুর রহমানের দুটি কাব্যগ্রন্থ ‘বিশেষ দ্রষ্টব্য’ ও ‘নর্মদা রমণী’-এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া আহমেদ মাহি রাসেলের উদ্যোগে প্রাইমারি ও হাইস্কুলের ৩০জন মেধাবী শিক্ষার্থী এবং জিপিএ ফাইভ প্রাপ্ত এক শিক্ষার্থীর হাতে সর্বমোট অর্ধ লাখ টাকার শিক্ষাবৃত্তি তুলে দেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এমপি।

    কর্মসূচির আয়োজক মাহি রাসেল বলেন, ‘বই ও গাছ; দুটিই আমাদের পরম বন্ধু। পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় সবুজ বনায়নের কোনো বিকল্প নেই। জননেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইয়ের আহ্বানে আমরা ফেনীকে সবুজায়ন করার কর্মসূচি হাতে নিয়েছি। আমরা চাই পরিকল্পিত সবুজায়ন এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার পদক্ষেপও নিয়েছি।’

    ‘এক আঙিনায় তিনটি গাছ, শান্তিতে থাকি বারো মাস’ প্রতিপাদ্যের অংশ হিসেবে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এতে বনজ, ওষধি ও ফলজ বিভিন্ন প্রজাতির ৫০ হাজার গাছ লাগিয়ে বৃক্ষরোপণে মহোৎসব করা হচ্ছে।

    এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলাউদ্দিন আহমেদ চৌধুী নাসিম বলেন, সারাবিশ্বে পরিবেশ বিপর্যয় চলছে। এ অবস্থায় পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই বৃক্ষরোপণের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। পরিবেশগত ও অর্থনৈতিক দুই দিকেই গাছ লাগানোর উপযোগিতা রয়েছে।

    তিনি বলেন, জনসচেতনতা তৈরি করার জন্য সবাইকে সম্পৃক্ত করে একটি সমন্বিত উদ্যোগের প্রয়োজন ছিল। স্বাভাবিক ভাবে আমরা এই ধরনের কর্মসূচি নিলে সাধারণত দলীয় আওতায় সীমাবদ্ধ থাকে। কিন্তু আজকের এ কর্মসূচি এসব থেকে একদম ব্যতিক্রম। আজ তিন উপজেলার সাধারণ মানুষ প্রত্যেকে নিজ নিজ আঙ্গিনায় গাছ লাগিয়েছেন। সবমিলিয়ে ৫০ হাজার গাছ লাগিয়ে বৃক্ষরোপণ মহোৎসব করা হয়েছে।

    আরও পড়ুন

    সাংবাদিক জাহিদুল আলম রাজনের মমতাময়ী মা আর নেই
    জামাল উদ্দিন ছুট্টু’র দাফন সম্পন্ন
    বৈধ কাগজ ও লাইসেন্স দেখালেই ফেনীতে মিলবে জ্বালানি তেল
    ব্যবসা বন্ধ করে শেষ পর্যন্ত বিদেশে চলে গেলেন নবীন পাঞ্জাবির এমডি
    মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
    সোনাগাজীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ