নিজস্ব প্রতিবেদক
ফেনী শহরের বাশপাড়ার একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনায় নীচতলা গ্যারেজে থাকা ৩টি মটর সাইকেল, একটি বাই সাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
সকাল পৌনে আটটায় পৌরসভার বাসপাড়ার দেবাঙ্গন নামক ছয়তলা ভাবনের নীচতলার গ্যারেজ রুমের ইলেকট্রিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
ফেনী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আবদুল মজিদ জানান, সকাল ৭টা ৪০মিনিটে খবর পাওয়ার সাথে সাথে ফায়ার স্টেশনের একটি দল নিয়ে ঘটনাস্থলে এসে ছয়তলা ভবনের নীচতলার গ্যারেজে আগুন দেখতে পায়। তাৎক্ষনিক আগুন নিভনোর কাজ শুরু করেন ১৫মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্র আনতে সক্ষম হউন। তবে হতাহতের কোন ঘটনা না ঘটলেও গেরেজে থাকা ৩টি মটর সাইকেল, একটি বাইসাইকেল একেবারে পুড়ে যায়। এসময় ভবনের পল সিলিং পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। ধারনা করা হচ্ছে বিদ্যুতের সট সার্কিট থেকে এ ঘটনা ঘটে। ক্ষয় ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।




