২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • কুমিল্লা >> চৌদ্দগ্রাম >> টপ নিউজ >> দেশজুড়ে
  • চৌদ্দগ্রামকে সুন্দর করে সাজাতে সকলে সহযোগিতা করবেন- মুজিবুল হক এমপি
  • চৌদ্দগ্রামকে সুন্দর করে সাজাতে সকলে সহযোগিতা করবেন- মুজিবুল হক এমপি

    দৈনিক আমার ফেনী

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি

    কুমিল্লার চৌদ্দগ্রামকে সুন্দর স্মার্ট উপজেলায় সাজাতে সবাইর সহযোগিতা করবেন উপজেলা আইন শূঙ্খলা সভায় এমন আশা ব্যক্ত করেন স্হানীয় সংসদ সদস্য মুজিবুল হক এমপি। ১৬ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত চৌদ্দগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জে পি দেওয়ান। মুজিবুল হক এমপি জাতীয় নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনা করায় প্রশাসনের সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বদলির বিষয়ে আমি
    কোন তদবির করবনা।
    আপনারা যেভাবে আছেন সে অবস্থায় সকলে চৌদ্দগ্রামকে সুন্দর ভাবে সাজাতে সহযোগিতা করবেন। আলোচনায় অংশ গ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম বাহার, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু,
    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা, ওসি হাইওয়ে লোকমান হোসেন, শিল্পপতি তমিজউদদীন সেলিম, ইউপি চেয়ারম্যান কাজী ফরহাদ হোসেন, মোশাররফ হোসেন, একে খোকন, মাহাবুব মজুমদার, নাইমুর রহমান মাছুম,
    মোস্তফা কামাল, মাঈনুদ্দিন ভূঁইয়া, খলিলুর রহমান, জানে আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কিবরিয়া টিপু, সমবায় অফিসার ভূঁইয়া মো শাহীনুর রহমান, মৎস অফিসার শেফাউল আলমসহ বিজিবি ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

    আরও পড়ুন

    সাংবাদিক জাহিদুল আলম রাজনের মমতাময়ী মা আর নেই
    জামাল উদ্দিন ছুট্টু’র দাফন সম্পন্ন
    বৈধ কাগজ ও লাইসেন্স দেখালেই ফেনীতে মিলবে জ্বালানি তেল
    ব্যবসা বন্ধ করে শেষ পর্যন্ত বিদেশে চলে গেলেন নবীন পাঞ্জাবির এমডি
    মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
    সোনাগাজীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ