২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে
  • জামিনে এসেই প্রতিপক্ষকে গুলি ॥
  • রামপুরে

    জামিনে এসেই প্রতিপক্ষকে গুলি ॥

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনী শহরের পুলিশ কোয়াটার ও রামপুর এলাকার ত্রাস পিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. শাব্বির জামিনে এসেই প্রতিপক্ষের উপর হামলা চালায়। এসময় গুলিবিদ্ধ হয় মো. মানিক নামে ১৬ বছরের এক কিশোরকে। মানিক পুলিশ কোয়াটার এলাকার রফিকুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মানিকের ডান হাতে গুলি লেগে অপর পাশ দিয়ে বের হয়ে গেছে বলে ফেনী জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়।
    স্থানীয়রা জানান, সাব্বির মঙ্গলবার জেল থেকে সকাল জামিন পায়। বুধবার তার দলবল নিয়ে নিয়ে চলে আসে শহরের রামপুরের শাহীন একাডেমি সড়কে নিজের পুরনো আস্তানায়। এসময় সে ছাত্রলীগ নেতা মানিককে পেয়ে ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউল্যাহ শুভর সংঙ্গ ত্যাগ করতে বলে। না হলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। মানিক ঘটনাটি শুভকে জানালে শুভ দলীয় কর্মীদের নিয়ে শাহীন একাডেমি এলাকার দিকে যাওয়া মাত্রই এমরানের কলোনির সামনে গেলেই সাব্বির তাদের লক্ষ করে গুলি ছোঁড়ে। এতে একটি গুলি মানিকের হাতে এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে যায়।
    জামিনে এসেই নিজের অবস্থান পাকাপোক্ত করতে রামপুর ও পুলিশ কোয়াটার এলাকায় বুধবার রাতে অস্ত্র হাতে তার দলের সদস্যদের নিয়ে মহড়া দেয় বলে স্থানীরা জানান।
    ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ ইকবাল জানান, মানিক নামের এক কিশোর গুলিবিদ্ধ অবস্থায় রাতে হাসপাতালে আসে। তার ডান হাতের কনুইয়ের উপর গুলি এক দিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বের হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে।
    ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরা পর্যবেক্ষন করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
    প্রসঙ্গত; গত ২৯ সেপ্টেম্বর শহরেরশহীদ শহীদুল্লা কায়সার সড়কে ধানসিড়ি রেস্তারায় প্রকাশ্যে হামালা চালিয়ে ৪জনকে কুপিয়ে আহত করার মামলায় এতোদিন শাব্বির জেল হাজতে ছিলো। সে ওই মামরার ২ নম্বর আসামী। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে বলে জানা যায়। গতকাল বুধবার জেল থেকে জামিনে বের হয়েই এলাকায় নিজের অবস্থান পাকাপোক্ত করার জন্য এ হামালা চালায় ও মহড়া দেয়।

    আরও পড়ুন

    সাংবাদিক জাহিদুল আলম রাজনের মমতাময়ী মা আর নেই
    জামাল উদ্দিন ছুট্টু’র দাফন সম্পন্ন
    বৈধ কাগজ ও লাইসেন্স দেখালেই ফেনীতে মিলবে জ্বালানি তেল
    ব্যবসা বন্ধ করে শেষ পর্যন্ত বিদেশে চলে গেলেন নবীন পাঞ্জাবির এমডি
    মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
    সোনাগাজীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ