২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে
  • দলীয় টিকেট নিয়ে নিজাম হাজারী ফেনীতে
  • নেতাকর্মীদের বাধভাঙা উচ্ছ্বাস-সংবর্ধণা

    দলীয় টিকেট নিয়ে নিজাম হাজারী ফেনীতে

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক ও শহর প্রতিনিধি
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে দলীয় মনোনয়নের টিকেট সংগ্রহ করেই তিনি ফিরে আসেন নিজ এলাকায়।
    গতকাল সোমবার সন্ধ্যায় তিনি ফেনী এসে পৌঁছলে শহরের মাস্টার পাড়াস্থ লমী হাজারী বাড়ি সংলগ্ন মাঠে তাকে সংবর্ধণা দেন ফেনী পৌর আওয়ামী লীগ। এসময় ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচন সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
    সংবর্ধনা অনুষ্ঠানে ফেনী-২ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বলেন, প্রধানমন্ত্রী আমাকে বিশ্বাস করে তৃতীয়বারের মতো মনোনীত করেছেন। আমরা ফেনীবাসী শেখ হাসিনার উন্নয়নের সারথি হতে চাই। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আপনারা যদি নির্বাচনে আমাকে নির্বাচিত করেন, তাহলে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করা হবে। বিএনপি জামায়াতের কিছু নেশাখোর গাড়ি ভাংচুর করে নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। এসব নাশকতার দাঁতভাঙ্গা জবাব দিতে ফেনী জেলা ছাত্রলীগ যথেষ্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেনীতে উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। তিনি সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিজেদের মধ্যে অনৈক্য দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে দেশের উন্নয়ন সাধিত হয়েছে। আজকের ফেনীর প্রত্যেকটি মানুষ আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিতে উন্মুখ হয়ে আছে।

    সোমবার ঢাকা থেকে গাড়িযোগে ফেনী প্রবেশের খবরে মহাসড়কের মোহাম্মদ আলী নামক স্থানে অবস্থান নেয়, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগ, ফেনী জেলা ছাত্রলীগসহ সর্বস্তরের দলীয় নেতাকর্মী ও জনসাধারণ। সেখানে দলীয় নেতাকর্মীরা বাধভাঙা উচ্ছ্বাস ও উল্লাসে ফেটে পড়ে। মনোনয়ন নিয়ে নিজাম হাজারী ফেনী প্রবেশ করছে এমন সংবাদের পর দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে আসে রাস্তায়। সদর উপজেলার ১২ ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ মিছিল বের করে ও উল্লাসে ফেটে পড়ে।
    এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার অংশ থেকে নিজাম হাজারীকে মোটরবাইক শোভাযাত্রার মাধ্যমে সংবর্ধনা স্থলে নিয়ে আসেন ফেনী জেলা ছাত্রলীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    আরও পড়ুন

    সাংবাদিক জাহিদুল আলম রাজনের মমতাময়ী মা আর নেই
    জামাল উদ্দিন ছুট্টু’র দাফন সম্পন্ন
    বৈধ কাগজ ও লাইসেন্স দেখালেই ফেনীতে মিলবে জ্বালানি তেল
    ব্যবসা বন্ধ করে শেষ পর্যন্ত বিদেশে চলে গেলেন নবীন পাঞ্জাবির এমডি
    মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
    সোনাগাজীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ