২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> টপ নিউজ >> দেশজুড়ে >> মিরসরাই
  • বারইয়ারহাটে যাত্রা শুরু করল ফ্যামিলি ডেন্টাল কেয়ার
  • বারইয়ারহাটে যাত্রা শুরু করল ফ্যামিলি ডেন্টাল কেয়ার

    দৈনিক আমার ফেনী

    মিরসরাই প্রতিনিধি,
    চট্টগ্রামের বানিজ্যিক কেন্দ্র মিরসরাইয়ের বারইয়ারহাটেvঅত্যাধুনিক ও উন্নত যন্ত্রপাতি নিয়ে ‘ফ্যামিলি ডেন্টাল কেয়ার’ এর যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে বারইয়ারহাট পুরাতন রোড়ে আবুল খায়ের সিটি সেন্টারের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল এবং ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
    উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস.এ ফারুক। এসময় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস.এম আবুল হোসেন, বারইয়ারহাট পৌরসভার কাউন্সিলর আজিজুল হক মান্না, রতন দত্ত, সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ, মিরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আইয়ুব, ইউপি সদস্য জিয়াউদ্দিন শিমুল, মেহেরাজ রিংকু সহ বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    ফ্যামিলি ডেন্টাল কেয়ারের স্বত্ত্বাধিকারী হাজী মহসিন আলী বলেন, ‘অত্যাধুনিক ও উন্নত যন্ত্রপাতি নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসাই আমাদের মূল লক্ষ্য। এখানে সকল শ্রেণি-পেশার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। ব্যবসা নয়, চিকিৎসা সেবার মানসিকতা নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। প্রতিদিন দুজন চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করবেন।

    আরও পড়ুন

    সাংবাদিক জাহিদুল আলম রাজনের মমতাময়ী মা আর নেই
    জামাল উদ্দিন ছুট্টু’র দাফন সম্পন্ন
    বৈধ কাগজ ও লাইসেন্স দেখালেই ফেনীতে মিলবে জ্বালানি তেল
    ব্যবসা বন্ধ করে শেষ পর্যন্ত বিদেশে চলে গেলেন নবীন পাঞ্জাবির এমডি
    মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
    সোনাগাজীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ