২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> পরশুরাম >> ফেনী
  • মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে পরশুরামে শিক্ষক গ্রেফতার গত একমাস ধরে বিভিন্ন সময় যৌন নির্যাতন করতো
  • মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে পরশুরামে শিক্ষক গ্রেফতার গত একমাস ধরে বিভিন্ন সময় যৌন নির্যাতন করতো

    দৈনিক আমার ফেনী

    পরশুরাম প্রতিনিধি
    ফেনীর পরশুরামে বারো বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র মো. কামাল উদ্দিন মজুমদারকে (১২) যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক ফিরোজ আলমকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
    অভিযুক্ত শিক্ষক জেলার সোনাগাজী উপজেলার চান্দালা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বক্সমাহমুদ দারুণ উলুম কারি মিয়া মাদ্রাসার একজন শিক্ষক। এই ঘটনায় ছাত্রের মা মাসুদা আক্তার বাদী হয়ে ফিরোজ আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
    যৌন নিপীড়নের শিকার ছাত্রের মা বলেন, তাঁর ছেলে ওই মাদ্রাসার কোরআন শরীফ হেফজ বিভাগের ছাত্র। সে বিশ পাড়া কোরআন মুখস্থ পড়া শেষ করে। বাকী ছিল মাত্র দশ পাড়া। কিন্তু গত ১২ মে ছুটিতে বাড়িতে আসার পর ছুটি শেষেও তাঁর ছেলে মাদ্রাসায় ফিরে যেতে চাইছিলনা। কারণ জানতে চাইলে সে বলে তার শিক্ষক ফিরোজ আলম গত একমাস যাবৎ বিভিন্ন সময়ে তাঁর কক্ষে নিয়ে যৌন নির্যাতন করে। কাউকে বললে মার ধরের ভয় দেখাতো। সর্বশেষ গত বৃহস্পতিবার রাত একটায় সময় শিক্ষকের কক্ষে নিয়ে জোরপূর্বক বলৎকার করে।
    বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভূঁইয়াকে অবহিত করলে তিনি বিষয়টি পরশুরাম থানা পুলিশকে জানান। পুলিশ শনিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়।
    পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    আরও পড়ুন

    সাংবাদিক জাহিদুল আলম রাজনের মমতাময়ী মা আর নেই
    জামাল উদ্দিন ছুট্টু’র দাফন সম্পন্ন
    বৈধ কাগজ ও লাইসেন্স দেখালেই ফেনীতে মিলবে জ্বালানি তেল
    ব্যবসা বন্ধ করে শেষ পর্যন্ত বিদেশে চলে গেলেন নবীন পাঞ্জাবির এমডি
    মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
    সোনাগাজীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ