নিজস্ব প্রতিবেদক
ফেনী পৌর এলাকার উত্তর চাড়িপুর থেকে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দম্পতিকে আটক করে ৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক দম্পতি ভোলা জেলার গজারিয়া এলাকার মো. সবুজ ও তার স্ত্রী মোসাম্মৎ জেরিন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর চাড়িপুর এলাকা থেকে এক দম্পতিকে আটক করা হয়। এই ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।




