পরশুরাম প্রতিনিধি
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরশুরাম র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২জানুয়ারি) সকালে পরশুরাম বাজারের স্টেশন রোড থেকে র্যালি শুরু করে পরশুরাম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সোনালী ব্যাংকের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক আতাহার হোসেন পাপরুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবুর পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক।
এতে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপি’র আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুল আলিম মাকসুদ, পৌর বিএনপি’র সদস্য সচিব মাহাবুবুল হক মাহবুব, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম জহির, আবুল খায়ের লিটন, ফেনী জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আবু তালেব রিপন, পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেন,
পরশুরাম পৌর ছাত্রদলের সদস্য সচিব নাজিম, উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক শামীম ভুইয়া সুমন, নরুল আবছার, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিন সফদারসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহত্ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল।




