১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • কোম্পানীগঞ্জ >> টপ নিউজ >> দেশজুড়ে
  • কোম্পানীগঞ্জে ৯ জেলে আটক
  • কোম্পানীগঞ্জে ৯ জেলে আটক

    দৈনিক আমার ফেনী

    কোম্পানীগঞ্জ প্রতিনিধি
    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদী থেকে ৯ জেলেকে বৃহস্পতিবার আটক করা হয়েছে। ২২দিনের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে যাওয়ায় তাদের আটক করা হয়।
    এসময় তাদের কাছ থেকে একটি মাছ ধরার বোটসহ ২০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
    বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আটককৃতদের সবাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। এরআগে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মুছাপুর ৭নং ওয়ার্ড রেগুলেটর এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে জেলেদের আটক করে।
    আটককৃতরা হচ্ছেন, মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাকিবুল হাসান (২২), মজিবুর রহমান বাদশা (২২), মো: শাকিল (২১), সাইফুল ইসলাম (৩০), সজিব (২৪), রিফাত (২০), জহির ইসলাম (২৮), মো: ইউসুফ (২২) ও আবদুল মান্নান (৪২)।
    অভিযান সূত্রে জানা গেছে, গত ১২অক্টোবর মধ্যরাত থেকে আগামি ৩নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগর’সহ সকল নদ-নদীতে ইলিশ মাছ ধরায় ২২দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। এসময় ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। অভিযান সফল করতে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কোম্পানীগঞ্জের মুছাপুর এলাকায় অভিযান চালানো হয়।
    অভিযানকালে রেগুলেটর এলাকায় ছোট ফেনী নদীতে মাছ ধরার সময় একটি বোট’সহ ৯ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে দুপুরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে আগামির জন্য সর্তক করেন।
    কোম্পানীগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আশলাফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষেধাজ্ঞার সময়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকালে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাদের অর্থদণ্ড করার পর অর্থের টাকা জমা দিয়ে তারা ছাড়া পাবে। আগামির জন্য তাদের সবাইকে সর্তক করা হয়েছে।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা