নিজস্ব প্রতিবেদক
ভোটের আগের রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহরের রামপুর রাস্তার মাথায় দুইটি কার্ভাড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফেনী পৌরসভার ১৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপে অগ্নিসংযোগ, গুলি বর্ষন এবং আসবাবপত্র ভাংচুর।
ফেনী-সোনাগাজী সড়কের মতিগঞ্জে সড়কের দুই পাশের গাছ কেটে সড়ক অবরোধ করেছে দুর্বৃত্তরা।

সোনাগাজীর চরমজলিশপুর দশআনি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের অফিস কক্ষে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় ভোটের সরঞ্জামের কোন ক্ষতি হয়নি বলে জানা যায়।
পরশুরামের সুলিয়া গ্রামে এক পথচারীর মোটরসাইকেলে অগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফুলগাজীতে বিজিবির গাড়িতে হামলা চালিয়ে গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সদরের শর্শদি ও লেমুয়াসহ বিভিন্ন জায়গায় খড়ের গাদায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
দাগনভূঞার বিভিন্ন গ্রামে থেমে থেমে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ফেনী শহরের বিভিন্ন ওয়ার্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।




