সোনাগাজী প্রতিনিধি
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী গতকাল রোববার সোনাগাজীর উপকূলীয় এলাকা পরিদর্শন করেছেন। ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় উপজেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতির খোঁজ-খবর নেন। এসময় তিনি চরচান্দিয়া জেলে পাড়ার পাঁচ শতাধিক জেলে পরিবারের মাঝে শুকনো খাবার (চিড়া, মুড়ি, গুড়) বিতরণ করেন। আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনের খাওয়া-দাওয়ার খোঁজ খবর নেন এবং তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সহকারী কমিশিনার (ভূমি) এস এম অনিক চৌধুরী, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হক, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো. মোস্তফা, সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, ফুলগাজীর আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরণ, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো, বগাদানা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল, ফেনী জেলা পরিষদ সদস্য আবদুর রহিম মানিক, বিআরডিবি চেয়ারম্যান ফারুক হোসেন, পৌর কাউন্সিলর নাছির উদ্দিন রিপন প্রমুখ।




