২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • বৈধ কাগজ ও লাইসেন্স দেখালেই ফেনীতে মিলবে জ্বালানি তেল
  • বৈধ কাগজ ও লাইসেন্স দেখালেই ফেনীতে মিলবে জ্বালানি তেল

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনী জেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিত ও শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে বৈধ রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সার্টিফিকেট এবং হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেলসহ কোনো মোটরযানকে পেট্রোল পাম্প বা জ্বালানি সরবরাহকারী পয়েন্ট থেকে তেল না দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল বুধবার (২৫ মার্চ) জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। একই দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পেট্রোল পাম্প মালিক সমিতির সভায় সকল পাম্প মালিকদের এই সিদ্ধান্ত কার্যকর করার বিষয়ে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসন থেকে জারি করা পরিপত্রে উল্লেখ করা হয় যে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪(১) এবং ১৬(১) অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন সনদ ছাড়া পাবলিক প্লেসে গাড়ি চালানো সম্পূর্ণ অবৈধ। ​আইনের ধারা ২৫(১) মোতাবেক, মেয়াদোত্তীর্ণ বা ফিটনেস সনদবিহীন মোটরযান চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। ​এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতে ফেনী জেলার সব পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট এবং এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ছাড়া কোনো যানবাহনে জ্বালানি সরবরাহ না করে। এসময় জেলা প্রশাসক মনিরা হক বলেন, সড়ক দুর্ঘটনা রোধ এবং আইনের বিধান প্রতিফলনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা নিয়ম মেনে সড়কে গাড়ি চালাবেন, তারা যথারীতি জ্বালানি তেল পাবেন।এছাড়া পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকের মাধ্যমে জেলা প্রশাসনের এই নির্দেশনার বিষয়টি অবহিত করা হয়েছে।

    আরও পড়ুন

    জামাল উদ্দিন ছুট্টু’র দাফন সম্পন্ন
    ব্যবসা বন্ধ করে শেষ পর্যন্ত বিদেশে চলে গেলেন নবীন পাঞ্জাবির এমডি
    মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
    সোনাগাজীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ
    দাগনভূঞায় দাদনা খাল পুনঃখননের উদ্বোধন করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
    ফেনীতে ৫ মাদকাসক্তের কারাদণ্ড