পরশুরাম প্রতিনিধি
ঈদ উপলক্ষে বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার অনুমতি না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করছে এক কিশোরী।
রবিবার (২২ মার্চ) দিবাগত মধ্যরাত সাড়ে বারোটার দিকে ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ মুহাম্মদপুর গ্রামে এঘটনা ঘটেছে।
খবর পেয়ে পরশুরাম থানার পুলিশ সোমবার(২৩ মার্চ) সকালে তার মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য ২৫০ শর্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত কিশোরীর নাম রিয়া মনি (১৭)সে উপজেলার দক্ষিণ মুহাম্মদপুর গ্রামের প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে। সে বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পরিবার সুত্রে জানা গেছে, রবিবার দুপুর থেকে ঈদ উপলক্ষ তার সহপাঠি ও বান্ধবীদের সাথে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু তার মা তাকে দুরে ঘুরতে যাওয়ার জন্য নিষেধ করে দুপুর থেকে বিকেল পর্ন্তর একাধিকবার তার মাঝে বুঝিয়ে ঘুরতে যেতে না পেরে রাত সাড়ে ১২ টার দিকে শোভার ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্নহত্যা করে। সকালে ডাকাডাকির পর দরজা না খুলায় দরজা ভেঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে তাদের চিৎকারে প্রতিবেশীকে এগিয়ে এসে পুলিশকে খবর দেন।
প্রতিবেশী আবুল কালাম বলেন, তার মায়ের চিৎকার শুনে তাদের ঘরে গিয়ে দেখি রিয়ার মরদেহ বৈদ্যুতিক পাখার সাথে ঝুলছে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তার মরদেহ উদ্বার করে নিয়ে যায়। আবুল কালাম আরো বলেন, রিয়া তার সহপাঠি ও বান্ধবীদের সাথে বাইরে ঘুরতে যেতে চেয়েছিলেন কিন্তু তার মা তাকে যেতে দেয়নি। তাই মায়ের সাথে অভিমান করে আত্নহত্যা করেছে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওমি)মো, আশ্রাফুল ইসলাম বলেন, মায়ের সঙ্গে অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে বৈদ্যুতিক পাখার সাথে গলায় উরনা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এই ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




