২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> সোনাগাজী
  • সোনাগাজীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • পরিবারের দাবি হত্যা, স্বামী আটক

    সোনাগাজীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

    দৈনিক আমার ফেনী

    সোনাগাজী প্রতিনিধি
    ফেনীর সোনাগাজী উপজেলায় মায়মুনা আক্তার রিয়া (১৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের দাবি এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মো. আরিফ হোসেন তারেককে আটক করেছে পুলিশ। রবিবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রিয়া তার স্বামীকে নানার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বললে শাশুড়ি শরিফা খাতুন এতে আপত্তি জানান। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে স্বামী তারেক রিয়াকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে রিয়া নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন।
    দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে শ্বশুর মো. আলম ঘরের টিনের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করে রিয়াকে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে নিচে নামান। স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
    নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের একাংশের দাবি, রিয়াকে নির্যাতনের পর হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের অভিযোগ, এ ঘটনায় স্বামী, শাশুড়ি ও শ্বশুর জড়িত।
    খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।
    সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
    এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    আরও পড়ুন

    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ
    দাগনভূঞায় দাদনা খাল পুনঃখননের উদ্বোধন করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
    ফেনীতে ৫ মাদকাসক্তের কারাদণ্ড
    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ