১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী শহর >> ফেনী সদর
  • ফেনীতে ৫ মাদকাসক্তের কারাদণ্ড
  • ডিএনসির অভিযান

    ফেনীতে ৫ মাদকাসক্তের কারাদণ্ড

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক

    ফেনীতে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মাদকাসক্তের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার শহরের লালপোল সংলগ্ন বেদে পল্লী থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর অভিযানে মাদকসহ তাদের গ্রেপ্তারের পর কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাদের প্রত্যেককে জেল
    জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গ্রেপ্তার হওয়া মো. ওমর ফারুক (৪০) সোনাগাজী উপজেলার মতিগঞ্জ এলাকার বাসিন্দা মো. জালাল আহমেদের ছেলে, মো. জাহাঙ্গীর আলম (২৩) শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলমগীরের ছেলে, মো. রাজীব (২২) শহরের পাঠানবাড়ি এলাকার বাসিন্দা আবদুল মোতালেবের ছেলে, লিমন বিশ্বাস (২২) শহরের নাজির রোড এলাকার বাসিন্দা ও মো. সুমন শহরের চাড়িপুর এলাকার বাসিন্দা মৃত. হায়দার আলীর ছেলে। পরে তাদের কারাগারে পাঠানো হয়। সহকারী পরিচালক জানান, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হবে।

    আরও পড়ুন

    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১