১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
  • প্রচ্ছদ
  • জাতীয় >> টপ নিউজ >> দাগনভূঞা >> দেশজুড়ে >> ফেনী
  • দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
  • দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

    দৈনিক আমার ফেনী

    সুমন পাটোয়ারী, দাগনভূঞা
    দাগনভূঞা উপজেলায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি। সোমবার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, কোথাও উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে হলে আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে দাগনভূঞা থানার ওসিকে ইতোমধ্যে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, দাগনভূঞার বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট ফাইলগুলো তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন। যে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ প্রয়োজন, সেখানে কথা বলে উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

    এর আগে সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি দাগনভূঞা পৌরসভার প্রস্তাবিত ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপনের স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় জনগণকে আশ্বস্ত করে বলেন, অচিরেই এ প্রকল্পের কাজ শুরু করা হবে।

    পরে উপজেলা মিলনায়তনে দাগনভূঞা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি।

    এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, এলজিআরডি কর্মকর্তা মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজীম নোমান, কৃষি কর্মকর্তা কামরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

    আরও পড়ুন

    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা
    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ