২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী শহর
  • একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
  • একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন। দেশ যে কঠিন সময় অতিক্রম করছে; সেটিকে স্মরণ করে হলেও মানুষের প্রতি সহমর্মী হোন। মঙ্গলবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে জেলা এবি পার্টির ইফতার মাহফিল ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যারা আমাদের জন্য কাজ করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। জাতীয়ভাবে আমাদের যে অবস্থান আছে সেটা যদি আমরা ধরে রাখি, তাহলে আমাদের গুরুত্বটা বাড়বে। কিন্তু দল যদি শক্তিশালী না হয় তাহলে অবস্থান আগেরটাই থাকবে। আমাদের দলকে শক্তিশালী ও মজবুত করতে হবে, দলকে এগিয়ে নিতে হবে। জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব ফজলুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জেলা এবি পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, পৌর এবি পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্যসচিব রিজওয়ানুল খায়ের প্রমুখ।

    আরও পড়ুন

    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
    ‎মিরসরাইয়ে জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট
    না ফেরার দেশে আবুল বাশার
    সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিবকে দল থেকে বহিষ্কার
    ফেনীর তিনটি আসনেই বিএনপির জয়
    বৈষম্যহীন সমাজ গড়তে দোয়া ও সমর্থন কামনা করছি- মজনু