১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
বৈষম্যহীন সমাজ গড়তে দোয়া ও সমর্থন কামনা করছি- মজনু শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
  • প্রচ্ছদ
  • ছাগলনাইয়া >> টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • বৈষম্যহীন সমাজ গড়তে দোয়া ও সমর্থন কামনা করছি- মজনু
  • বৈষম্যহীন সমাজ গড়তে দোয়া ও সমর্থন কামনা করছি- মজনু

    দৈনিক আমার ফেনী

    ছাগলনাইয়া প্রতিনিধি:
    ছাগলনাইয়াতে বিএনপি মনোনীত ফেনী-১ আসনের প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারী) ছাগলনাইয়া আদালত মাঠে অনুষ্ঠিত জনসভায় হাজার হাজার মহিলা ও পুরুষেরা উপস্থিত ছিলেন।

    উপজেলা বিএনপি আহবায়ক নুর আহম্মদ মজুমদার’র সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর বিএ ও সিনিয়র যুগ্ম আহবায়ক কপিল উদ্দিন সরকারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হয়ে বক্তব্য দেন মুন্সী রফিকুল আলম মজনু। বক্তব্য ফেনী-১ আসনে জনগনের কাছে উন্নয়ন মুলক নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।

    এসময় মজনু বলেন দেশ আজ দুই ভাগে বিভক্ত। একটা হলো স্বাধীনতার পক্ষে আরেকটি বিপক্ষে। আগামীর বাংলাদেশ কোনদিকে যাবে আপনারই সিদ্ধান্ত নিবেন। মুক্তিযোদ্ধা চেতনা ও জুলাই যোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখবো। আমি বৈষম্যহীন একটা সমাজ গড়তে চাই। চাই শুধু আপনাদের সহযোগিতা ও সমর্থন। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সহবস্থানে বাস করবে। যার ধর্ম সে পালন করবে। এখানে বৈষম্যের কোন ঠাঁই নেই। অবকাঠামো উন্নয়নে বল্লা মুখ বাঁধের আশ্বাস দেন। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ থাকবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সহযোগিতা সহ নির্যাতিতদের পাশে থাকার ঘোষনা দেন তিনি। মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করা হবে। চাই আপনাদের দোয়া ও সমর্থন। তাই বৈষম্যহীন সমাজ গড়তে আগামী ১২ তারিখে স্ব স্ব ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

    সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি প্রশিক্ষক বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদার, আবদুল্লাহ চৌধুরী, আবু তালেব, গাজী মনির আহমেদ,, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ খলেক, এয়াকুব নবী, পৌর বিএনপি আহবায়ক ইউসুফ মজুমদার, সদস্য সচিব আবদুল লতিফ।

    এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে সর্বস্তরের নেতাকর্মী সহ হাজার হাজার সমর্থক।

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত