৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী সদর
  • মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ

    দৈনিক আমার ফেনী

    সদর প্রতিনিধি
    সদর উপজেলার মোটবী ইউনিয়নে চেতনানাশক ওষুধ মিশিয়ে ৩ প্রবাসী বাড়ির মালামাল লুটপাটে ক্ষতিগ্রস্থ পরিবার তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
    শুক্রবার দুপুরে ঢাকার ব্যবসায়ী পল্টন থানা যুবদল নেতা আবুল কালাম আজাদ মজুমদার ক্ষতিগ্রস্থ পরিবার ও সমাজের অবলেহিত মানুষের হাতে ত্রান ও নগদ টাকা তুলে দেন।
    গত ২৮ জুলাই জাতীয় ও স্থানীয় দৈনিকে “ ফেনীতে খাবারে চেতনানাশক দিয়ে দুই প্রবাসীর বাড়িতে লুট ” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসলে তার নির্দেশক্রমে এ অনুদান বিতরন করেছেন বলে জানান তিনি।
    ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, যুবদল নেতা আবুল কালাম আজাদ মজুমদার তার ব্যক্তিগত তহবিল থেকে নিজ গ্রামের দরিদ্র মানুষের জন্য এ উপহার নিয়ে হাজির হয়েছেন। এতে আমার তারেক রহমান, আবুল কালাম আজাদ মজুমদার ও স্থানীয় বিএনপি নেতা মোঃ ইসমাইলের উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় সাথে ছিলেন ফেনী জেলা,উপজেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
    গত ২৭ জুলাই রাতে মোটবী ইউনিয়নের মোটবী গ্রামে ৪টি প্রবাসী বাড়িতে রাতের খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে ঘরের সকল মালামাল লুটকরে নেয়। এতে পরিবারদের নারী পুরুষসহ ১০জন অসুস্থ হয়। পরে সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপির সহযোগিতায় ৭দিন তাদের চিকিৎসা সেবা দেয়া হয়। এ ঘটনায় পুলিশ এখনো কোন আসামী গ্রেয়তার করতে পারেনি বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ পরিবের সদস্যরা।
    আবুল কালাম আজাদ মজুমদার ফেনী সাংবাদিক সমাজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আপনারা আপনাদের মিডিয়াতে সংবাদটি প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার গ্রামটি নাম জেনেছেন। এজন্য গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা