১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী শহর
  • ফেনী পৌর এলাকা থেকে গাঁজাসহ আটক-৩
  • ফেনী পৌর এলাকা থেকে গাঁজাসহ আটক-৩

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনী শহরের মহিপাল ও কলাবাগান এলাকা থেকে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার আব্দুল মোতালেব স্বপন (৪৫), লোকমান হোসেন (৪২) ও আমিনুল ইসলাম অয়ন (১৯) নামে ৩ জনকে আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ আইনে জেল-জরিমানা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার। আটককৃত আব্দুল মোতালেব স্বপন ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে, লোকমান হোসেন একই উপজেলার দক্ষিণ আনন্দপুর এলাকার বাসিন্দা মৃত. ছেরাজ মিয়ার ছেলে ও আমিনুল ইসলাম অয়ন মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকার বাসিন্দা মো. আলমগীর হোসেনের ছেলে। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ বলেন, রোববার ফুলগাজী উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টীম এই অভিযান পরিচালনা করেন। এই সময় গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জেল-জরিমানা প্রদান করা হয়

    আরও পড়ুন

    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১