১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী শহর
  • পেট্রো বাংলায় ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
  • পেট্রো বাংলায় ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনী শহরের পেট্রো বাংলায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে রিয়া (১৯) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান রিয়ার মৃত্যুর বিষয়টি দৈনিক আমার ফেনীকে নিশ্চিত করেন। রিয়া শহরের পেট্রো বাংলা রোডের হক ভবনের দ্বিতীয়তলার ভাড়াটিয়া ফ্রিল্যান্সার সুজা উদ্দিনের বাসার গৃহকর্মী ছিল। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে ছয়তলা ভবনের ছাদ থেকে রিয়া পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা আরো জানান, মেয়েটির বাড়ি সোনাগাজী উপজেলায়।

    আরও পড়ুন

    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১