৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> মিরসরাই
  • মিরসরাইয়ে অবৈধ ভারতীয় পণ্যের গাড়ি লুট
  • মিরসরাইয়ে অবৈধ ভারতীয় পণ্যের গাড়ি লুট

    দৈনিক আমার ফেনী

    কামরুল ইসলাম
    মিরসরাইয়ে অবৈধ ভারতীয় শাড়ি থ্রিপিস এর গাড়ি লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ভারত থেকে অবৈধভাবে সীমান্তে পার করে একটি পিকআপ করে উপজেলার করেরহাট থেকে নিয়ে যাচ্ছিল চোরাকারবারিরা। পিকআপটি কে ধাওয়া দিয়ে বারইয়ারহাট রেলক্রসিংয়ের গেইট ফেলে পিকআপে থাকা শাড়ি,‌ থ্রিপিস এর গাইট লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় চালকসহ পিকআপটি জব্দ করে জোরারগঞ্জ থানা পুলিশ।
    জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে আসছে ভারতীয় পন্য। মাদক, গরু, সিগারেট সহ বিভিন্ন ধরনের এসব পণ্য কর ফাঁকি দিয়ে ঢুকছে বাংলাদেশে। বিজিবির চোখ ফাঁকি দিয়ে কিভাবে প্রতিনিয়ত এসব চোরাচালান সীমান্ত পার হচ্ছে।
    বিশ্বস্ত সূত্রে জানা যায়, করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের আমলীঘাট এলাকার মোস্তফার ছেলে কামাল, একই এলাকার আমান উল্লাহর ছেলে ফারুক দীর্ঘদিন ধরে চোরাকারবারের সাথে জড়িত।
    অভিযুক্ত কামালের সাথে কথা বললে তিনি বলেন, আমরা শ্রমিক, মূল মালিক চট্টগ্রামের। তবে অলিনগরের ইমন এবং ফারুক চোরাকারবারের সাথে জড়িত। আমার মত আরও ১৫ থেকে ২০ জন শ্রমিক রয়েছে।
    জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গতরাতে ভারতীয় পন্যবাহী একটি ডাম্পার ট্রাক লুট হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা ট্রাকটি ও চালককে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
    অলিনগর বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শওকত হোসেন জানান, আমরা শতভাগ চেষ্টা করছি সীমান্তে চোরাচালান রোধে। তারপরও চোরাকারবারিরা আমাদের ফাঁকি দিয়ে মাঝে মাঝে কিছু পণ্য নিয়ে আসে। আমরা ইতোপূর্বে বেশ কিছু পণ্য জব্দও করেছি। আমরা এখন থেকে আরো সতর্ক থাকবো।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা