১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • কোম্পানীগঞ্জ >> টপ নিউজ >> দেশজুড়ে
  • কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০
  • কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

    দৈনিক আমার ফেনী

    কোম্পানীগঞ্জ প্রতিনিধি

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

    মঙ্গলবার রাতে চরপার্বতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফতে মোহাম্মদ হাজী বাড়ীতে ও হাজারীহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    আহতরা হলো, মো. সাইফুল ইসলাম খোকন (৩৬), ফখরুল ইসলাম (৩৩), মো. আবদুল হক (৬৭), সেরাজুল হক (৫০), হালিমা খাতুন (৬০), বিবি কুলসুম (৩৫), মো. বজলুল হক (৭০), ফারজানা আক্তার (৩৬), মালেকা বেগমকে (৪০), রফিকুল ইসলাম বেলাল (৪০), মোহাম্মদ ইয়াছিন (৬০), মায়মুনা খাতুন (৫৫), পেয়ারা বেগম (৪৫), গিয়াস উদ্দিন (৩৮), ওমর ফারুক (২৯)সহ ২০জন। আহত ফখরুল ইসলামের অবস্থা আশংকাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরাপর আহতদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিনের পরিবার ও খোকনের পরিবারের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকা একাধিকবার সালিসি বৈঠকও হয়। পূর্বের বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় হাজারীহাট বাজারে গিয়াস উদ্দিন ও খোকনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এর পর ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফতে মোহাম্মদ হাজী বাড়ীতে পূনরায় সংঘর্ষে সৃষ্টি হলে পুরো বাড়িতে রণক্ষেত্রে পরিনত হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০জন আহত হয়।

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা