১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী শহর
  • ধর্ষণের প্রতিবাদে ফেনী কলেজ ছাত্রদলের বিক্ষোভ
  • ধর্ষণের প্রতিবাদে ফেনী কলেজ ছাত্রদলের বিক্ষোভ

    দৈনিক আমার ফেনী

    শহর প্রতিনিধি
    দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ফেনী সরকারি কলেজ ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
    সোমবার সকালে ফেনী সরকারি কলেজ গেইটে কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিক এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম জিকু, মজুমদার রশীদ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক জিয়া উদ্দিন, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, গিয়াস উদ্দিন স্বপন, জাহেদুল আবেদীন সাগর, সাইফুল ইসলাম বাবলু, সদস্য মাহমুদুল হাসান, নোমানুল হক নোমান।

    আরও পড়ুন

    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১