১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী শহর
  • ক্যারিয়ার ওরিয়েন্টেড সেমিনার ও মেলা
  • ক্যারিয়ার ওরিয়েন্টেড সেমিনার ও মেলা

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ‘পাথওয়েস টু সাকসেস উইথ স্টুডেন্ট অব ফেনী’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে গ্রেটব্রো একাডেমীর সিইও আলী হোসেন হৃদয়ের তত্ত্বাবধানে আয়োজিত ক্যারিয়ার ওরিয়েন্টেড সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেকট্রিপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস আমিন চৌধুরী। ইকোরেভলিউশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেরাজুল হকের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, রুহুল আজিজ চৌধুরী, মো. জহির রায়হান, এমএইচ রিমন ও এনআরবিসি ব্যাংকের জোনাল হেড কাজী মোহাম্মদ জিয়াউল করিম। সেমিনারে আলোচকরা বিদেশে পড়াশোনার ধাপে ধাপে প্রস্তুতি, ফিনান্সিয়াল প্ল্যানিং, উদ্যোক্তা হয়ে ওঠার পথ, প্রযুক্তি খাতে ক্যারিয়ারের সম্ভাবনা ও দক্ষতা উন্নয়নের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে আয়োজিত ক্যারিয়ার ওরিয়েন্টেড মেলায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

    আরও পড়ুন

    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১