২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দাগনভূঞা >> দেশজুড়ে
  • দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম, সেক্রেটারি কাজী ইফতেখার
  • দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম, সেক্রেটারি কাজী ইফতেখার

    দৈনিক আমার ফেনী

    দাগনভূঞা প্রতিনিধি
    দাগনভূঞা প্রেসক্লাব নির্বাচনে এমাম হোসেন এমাম (দৈনিক আজকের পত্রিকা) সভাপতি ও কাজী ইফতেখারুল আলম (দৈনিক আমাদের সময়) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
    সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির পদের প্রার্থীরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। ২৩ ফেব্রুয়ারী, রবিবার বিকালে প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা শেষে নির্বাচন অনুষ্ঠান পর্বে অন্য কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই ২টি পদসহ অন্য পদের প্রার্থীরাও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
    নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান।কমিশনের সদস্য ও ফেনী জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট মিজানুর রহমান সেলিম, কমিশনের সদস্য ও দাগনভূঞা থানার উপ-পরিদর্শক রোকন উদ্দিন।
    কমিটির অপরাপর সদস্যরা হলেন, সহ-সভাপতি এম এম রহমান সোহেল (দৈনিক আমার ফেনী) ও শহীদুল ইসলাম তোতা (সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্যকথা), যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হক (সাপ্তাহিক ফেনীর শক্তি) ও মোহাম্মদ হোসেন(সাপ্তাহিক ফেনীর ডাক), কোষাধ্যক্ষ এ.টি.এম. আজহারুল হক (দৈনিক ফেনীর সময়), দপ্তর সম্পাদক মোকাররম হোসেন পিয়াস (দৈনিক নয়া পয়গাম), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ইমাম হোসেন খান(দৈনিক সংবাদ সারাবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর হোসেন (দৈনিক জাতীয় নিশান), তথ্য প্রযুক্তি সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার (দৈনিক খোলা কাগজ), আপ্যায়ন সম্পাদক জাকির হোসেন(ডেইলি সান), প্রশিক্ষণ সম্পাদক এটিএম আতিকুল ইসলাম(দৈনিক বাংলাদেশ সমাচার) এবং কার্যনির্বাহী সদস্য ইয়াসিন সুমন(দৈনিক ইনকিলাব), সিরাজ উদ্দিন দুলাল(দৈনিক ভোরের কাগজ), নুরুল আলম খান(দৈনিক মানবজমিন), আবু তাহের আজাদ(দৈনিক যুগান্তর), মোঃ ইয়াছিন করিম রনি(নিউ নেশন), মুহাম্মদ মিজানুর রহমান (দৈনিক নয়াদিগন্ত), ইউসুফ হারুনী(দৈনিক সবুজ বাংলা)।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির এএসএম নুর নবী দুলাল, জেলা বিএনপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নজির আহম্মদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন টিংকু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, দৈনিক দুর্বার সম্পাদক শেখ ফরিদ আত্তার, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো প্রমুখ।

    আরও পড়ুন

    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ
    দাগনভূঞায় দাদনা খাল পুনঃখননের উদ্বোধন করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
    ফেনীতে ৫ মাদকাসক্তের কারাদণ্ড
    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ