আমার ফেনী ডেস্ক
ফুলগাজীর আনন্দপুরে মাইজগ্রাম প্রবাসী ফোরাম ও মাইজগ্রাম স্পোর্টিং ক্লাবের আয়োজনে ডে- নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ফিতা কেটে উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ ।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ ফেনীর সভাপতি আবু তৈয়বের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, ফেনীস্থ মিক্সড ফার্মার ব্যবস্থাপনা পরিচালক দাউদুল ইসলাম, জেলা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি কাজী ইয়াকুব, সাধারণ সম্পাদক জহিরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মকুল চৌধুরী বাবু।
সাইফুল ইসলাম ও মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করে।
উদ্বোধনী খেলা কে জি স্পোর্টিং ক্লাব বনাম রাজু স্টোরের মধ্যে অনুষ্ঠিত হয়।




