৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> পরশুরাম
  • পরশুরামে ভারতীয় কাপড় জব্দ
  • পরশুরামে ভারতীয় কাপড় জব্দ

    দৈনিক আমার ফেনী

    পরশুরাম প্রতিমিনি
    ফেনীর পরশুরামে ৩২ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোর পাঁচটায় অভিযান চালিয়ে এসব ভারতীয় অবৈধ শাড়ি কাপড় জব্দ করা।

    জানা যায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র অধীনস্থ পরশুরামের গুথুমা বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মোঃ আমিনুর রহমান’র নেতৃত্বে মেইন পিলার ২১৬৪/৪ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৌর এলাকার বাঁশপদুয়া থেকে ভারতীয় শাড়ী কাপড় ৭০ পিস, থ্রি-পিস ৫১৭ পিস, লেহেঙ্গা ৯ পিস, থান কাপড় ১০৮ মিটার জব্দ করা হয়। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়।

    কমান্ডার জেসিও সুবেদার মোঃ আমিনুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ভারতীয় কাপড় জব্দ করা হয়। আটককৃত ভারতীয় শাড়ি কাপড়ের বর্তমান বাজার মূল্য-৩২,০২,০০০/- (৩২ লক্ষ ২ হাজার ) টাকা।

    পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হাকিম জানান এপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা