নিজস্ব প্রতিবেদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের আইএবি মিলনায়তনে জেলা ইসলামী ছাত্র আন্দোলন’র সভাপতি আলী আহমাদ ফোরকান’র সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ আরাফাত হুসাইন’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত পূর্ণাঙ্গ আমেলা শপথ গ্রহণ করেন। এসময় জেলা ইসলামী ছাত্র আন্দোলন’র সহ-সভাপতি মুহাম্মদ নাদির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন হৃদয়, প্রশিক্ষণ সম্পাদক আবু সাঈদ আশিক, দাওয়াহ সম্পাদক গাজী ওমর ফারুক শামীম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক জোনায়েদ আহমেদ, প্রকাশনা ও দপ্তর সম্পাদক ওমর বিন জামাল অর্থ ও কল্যাণ সম্পাদক বায়েজিদ হোসেন, বিশ্ববিদ্যালয় সম্পাদক সাইফুল ইসলাম, কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান ফারুকী, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক জোনায়েদ কাসেমী, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আইয়ুব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম ও কার্যনির্বাহী সদস্য আফরাতুল কায়ছার শপথ গ্রহণ করেন।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ২০২৫ মেয়াদে ফেনী জেলা শাখার কমিটির নির্বাচিত সভাপতি, সেক্রেটারি ও সহ-সভাপতির নাম ঘোষণা করা হয়।




