নিজস্ব প্রতিবেদক
ফেনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ মোশাররফ হোসেন (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ফেনীস্থ র্যাব-৭।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকা থেকে গ্রেফতার করে।
আটককৃত মোশাররফ হোসেন দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামের নুর নবীর ছেলে। র্যাব জানায়, ফেনী থেকে একটি মাইক্রোবাস করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে চট্টগ্রামের উদ্যেশ্যে রওনা হয় এমন তথ্যের বৃত্তিতে বৃহস্পতিবার ভোরে র্যাবের একটি টিম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ী তল্লাশি করে। এমন সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা দাওয়া করে মাইক্রোবাসসহ মোশাররফ হোসেন কে আটক করে। তার দেয়া তথ্য অনুযায়ী যাত্রী সিটের নিছ থেকে ৬ টি ব্যাগে ১৮ কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ফেনীস্থ র্যাব বাদী হয়ে ফেনী মড়েল থানায় একটি মামলা দায়ের করে। অভিযানে মাইক্রোবাস ও দুটি মোবাইল ফোন জব্দ করে




