২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দাগনভূঞা >> দেশজুড়ে >> ফেনী
  • দাগনভূঞায় ইয়াবাসহ গ্রেপ্তার-১
  • দাগনভূঞায় ইয়াবাসহ গ্রেপ্তার-১

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    দাগনভূঞায় যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদ সফিকুর রহমান (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৬’হাজার ৫’শ সত্তর টাকা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
    রোববার সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত মোহাম্মদ সফিকুর রহমান দাগনভূঞা উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর এলাকার চুলু ভূঁইয়া বাড়ির বাসিন্দা মৃত. রুস্তম আলী ভূঁইয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আবু তাহের। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক কারবারি দাগনভূঞার চুলু ভূঁইয়া বাড়ি এলাকায় অবস্থান করছে। বাংলাদেশ সেনাবাহিনী ও ডিএনসি সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টীম ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করে। এই ঘটনায় দাগনভূঞা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

    আরও পড়ুন

    সোনাগাজীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ
    দাগনভূঞায় দাদনা খাল পুনঃখননের উদ্বোধন করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
    ফেনীতে ৫ মাদকাসক্তের কারাদণ্ড
    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল