মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে ফসলি জমির টপ সয়েল কাটা নিয়ে দৈনিক আমার ফেনীতে সংবাদ প্রকাশের পর অভিযানে যায় উপজেলা প্রশাসন। সরেজমিনে ঘটনাস্থল গিয়ে দুইটি মাটি বহনকারী পিকআপ গাড়ি ও সাথে থাকা ৩ জনকে আটক করা হয়। পরে সেখান থেকে জমির টপ সয়েল কাটার মূল স্থানে গেলে একটি এস্কেভেটর পাওয়া যায়। এস্কেভেটরে থাকা ব্যাটারি ও টুলবক্সের যন্ত্রপাতি নেওয়ার পর ঘটনাস্থল থেকে জব্দকৃত মাটি বহণকারী গাড়ির নিকট গিয়ে দেখা যায় জব্দকৃত দুইটি গাড়ি থেকে একটি গাড়ি সরিয়ে ফেলে অপরাধীরা আশেপাশে অনেক খোঁজার পর গাড়ি না পেয়ে পরে একটি মাটি বহনকারী পিক আপ গাড়ি ও ড্রাইভার হেল্পার তিনজনকে মিরসরাই উপজেলার উদ্দেশ্যে নেওয়া হয়।
উপজেলায় নিয়ে যাওয়ার পর মোবাইল কোর্ট পরিচালনা করে এক জনকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়। বাকি দুজন ও একটি পিক আপ গাড়ির বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে সবদিক বিবেচনা করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।




